Home » জয়পুরহাট-২ আসনে মনোনয়নকে ঘিরে বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

জয়পুরহাট-২ আসনে মনোনয়নকে ঘিরে বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

 

নিরেন দাস,জয়পুরহাট:-

জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আক্কেলপুর উপজেলা শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় সমবেত হলে ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেক ডিসি ও সচিব আব্দুল বারীর সমর্থকরা তাদের ওপর হামলা চালান। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোস্তফা গ্রুপের দুজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুপক্ষই ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আবারো গোলাম মোস্তফার নেতাকর্মীরা পূর্ণ গোপিনাথপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar