Home » ঝিনাইগাতীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

 

শেরপুর প্রতিনিধি:

শেরপুর -৩ ( শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঝিনাইগাতী স্টেডিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর -৩ ( শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল।

দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হতে থাকেন। মুহূর্তেই ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠ লোকে-লোকারণ্য হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

এসময় ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আলী আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা জনসভায় যোগ দেন।

জনসভায় বক্তারা আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *