
দেশ ও জনগণের কল্যাণে সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ; এমনটাই মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির বলেছেন, দেশ ও জনগণের কল্যাণে যদি সরকারি দল চায় জামায়াতে ইসলামী সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে।
অতীতে এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু ভোট হয়নি দাবি করে তিনি বলেছেন, আগামীকাল থেকে যে নতুন অধ্যায় সূচনা শুরু হবে এর মধ্য দিয়ে নতুন ইতিহাস তৈরি হবে।
এর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সাক্ষাৎ অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হবেন।

