Home » নকলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধী সাদিয়ার মাঝে হেয়ারিং এইড হস্তান্তর

নকলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধী সাদিয়ার মাঝে হেয়ারিং এইড হস্তান্তর

নকলা প্রতিনিধি:

সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে স্বাবলম্বী উন্নয়ন সমিতি। সংগঠনটির উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধী সাদিয়ার মাঝে একটি হেয়ারিং এইড হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১ মার্চ) সকাল ১১টায় সংগঠনের নকলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প সংগঠক মোঃ নুর হোসেন এবং সঞ্চালনা করেন ব্রাঞ্চ কোঅর্ডিনেটর মোঃ মাজহারুল ইসলাম চঞ্চল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নাইমা ইসলাম পিংকি, আরএমও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নকলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ফোকাল পার্সন লুৎফর রহমান এবং ব্র্যাক-এর ডিস্ট্রিক্ট ম্যানেজার চিন্ময় রায়।
এসময় উপজেলা স্বাস্থ্য সহকারী হাফসা আইরিন মিলি, ব্র্যাক নকলার প্রোগ্রাম অফিসার জাহিদ হোসেন, মহনা টিভির সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন, সাদিয়ার এমসিপি (উস্তাদ) নিজাম উদ্দিন, নকলা দর্জি সমিতির সভাপতি রাসেল সরকারসহ প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রকল্প সংগঠক নুর হোসেন জানান, ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষানবিশ মডেলের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী ও যুবকদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে নকলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ২৫ জন উস্তাদের মাধ্যমে মোট ৮টি ট্রেডে ৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে ৫ জন প্রতিবন্ধী ও ১ জন ট্রান্সজেন্ডার ব্যক্তি রয়েছেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে ২০ জন পুরুষ ও ২৯ জন নারী অংশগ্রহণ করছে।
তিনি আরও জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেও সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রকল্পটি ব্র্যাক-এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *