Home » নাচোলে যাত্রীবাহি বাস চাপায় এক মটরসাইকেল আরোহী নিহত

নাচোলে যাত্রীবাহি বাস চাপায় এক মটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যাত্রীবাহি বাস চাপায় এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে ৩ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা সাড়ে ১২ টায় উপজেলার নাচোল পৌর এলাকা সংলগ্ন হামিদপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নাচোল-সরাইগাছিগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরিতগামী একজন মটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি উপজেলার ৩নং নাচোল ইউপির মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে খালিদ মুসাব্বির আশিক (২৮)। এ ব্যাপারে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘাতক বাসটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়ার জন্য নিহত ব্যক্তির স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar