
স্টাফ রিপোর্টার :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পূর্ব সমশ্চুড়া এলাকায় জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৭ ই জুন বুধবার বিকেলে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ( ওসি) রেজাউল ইসলাম খানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানির দল গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানাধীন পূর্ব সমশ্চুরা (মধুটিলা) সাকিনস্থ জনৈক আলী আকবর এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ টি বস্তায় বিভিন্ন ব্যান্ডের ৩১৫ বোতল ভারতীয় মদ সহ ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো ঝিনাইগাতীর উপজেলার গুমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে সুলতান মাহমুদ (৩৮) ও শেরপুর সদর উপজেলার মোবারকপুর ( আখের বাজার) এলাকার হুমায়ুন মিয়ার ছেলে ফারুক (২৫)।
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ ওসি রেজাউল ইসলাম খান মাদক আটকের সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে বলেন, এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধৃত সুলতান মাহমুদ ও ফারুক অত্র জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসা করে আসছিল।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
