Home » পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি:

অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় শেরপুরের খরমপুরস্থ‘প্লেস অডিটোরিয়ামে’প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুনাক শেরপুরের সভানেত্রী সাদিয়া রহমান।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাগত কার্যক্রম, চমৎকার পারফরম্যান্স ও পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় A+ অর্জনকারীদের মেডেল, বেস্ট হ্যান্ড রাইটিং ও প্রি-প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহকে আরও উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও নৈতিক বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের সহ-সভাপতি ও পরিচালক মোঃ মিজানুর রহমান ভূঁঞা-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও প্লেসের পরিচালনা পর্ষদের সদস্য নাসরিন আক্তার। এছাড়াও শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *