Home » ‘প্রেসিডেন্ট পদক’ পেলেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাবিজুর রহমান

‘প্রেসিডেন্ট পদক’ পেলেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাবিজুর রহমান

 

​নিজস্ব প্রতিবেদক :
পেশাগত কর্মদক্ষতা, মেধা ও সাহসিকতার অনন্য স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘প্রেসিডেন্ট পদক’ (রাষ্ট্রপতি পদক)-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি (বাকৃবি) ময়মনসিংহ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ হাবিজুর রহমান।
​ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০২৬ সালের পাসিং আউট এবং পদক বিতরণ অনুষ্ঠানে তাকে এই গৌরবময় পদকে ভূষিত করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

​ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)-এর সভাপতিত্বে এই মহতী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে মহাপরিচালক পদকপ্রাপ্ত কর্মকর্তাদের ফিতা ও ঐতিহ্যবাহী ‘প্রেসিডেন্ট পদক’ পরিয়ে দেন।
​কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য হাবিজুর রহমানকে এই সম্মাননা দেওয়া হয়। এই গৌরবময় অর্জনে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *