
শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল শেরপুর জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে রাশেদুল হোসেন ডিয়ার-কে সভাপতি এবং আলহাজ্ব মুকুল হোসেন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি এই নতুন কমিটির অনুমোদন দেন।
