Home » ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান

ব্রোঞ্জজয়ী জিন্নাত আক্তারকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান

​অনলাইন ডেস্ক :

২০তম এশিয়ান গেমসে উশু ইভেন্টে দেশের হয়ে ব্রোঞ্জ পদক অর্জনকারী কৃতি ক্রীড়াবিদ জিন্নাত আক্তারকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা জানানো হয়।

​যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিন্নাত আক্তারের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন।

এ সময় তিনি বলেন, ৪০ বছর পর উশুতে ব্রোঞ্জ পদক অর্জন আমাদের জন্য গর্বের। আমরা আর শুধু অংশগ্রহণের জন্য নয়, পদক জয়ের লক্ষ্য নিয়েই আন্তর্জাতিক আসরে নামবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: দৌলতুজ্জামান খাঁন, এনডিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *