Home » মুক্তাগাছায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা 

মুক্তাগাছায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা 

ময়মনসিংহ প্রতিনিধি: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে। (২৯ জানুয়ারি বৃহস্পতিবার)এই কর্মশালায় ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এদিন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান নির্বাচনী টহল কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি তিনি বাঁশাটি ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ বিষয়ক অবহিতকরণ সভা ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar