Home » ময়মনসিংহে ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: 

ইসলামি অর্থনীতি ও ইসলামি ব্যাংকিং এর গুরুত্ব ও বাস্তবায়ন নিয়ে এক বিশেষ কর্মশালা আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ময়মনসিংহের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আশরাফিয়া খাগডহর-এ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির আয়োজন করে ময়মনসিংহের প্রখ্যাত চিন্তাশীল আলেমদের সংগঠন সীরাতকেন্দ্র।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বড় মসজিদের সম্মানিত প্রধান মুফতী ও ইমাম, মুফতী রঈসুল ইসলাম কাসেমী। আরও উপস্থিত ছিলেন ইসলামি অর্থনীতিতে পাণ্ডিত্য অর্জনকারী দেশের শীর্ষস্থানীয় ফকিহগণ এবং ময়মনসিংহের বরেণ্য উলামায়ে কেরাম।

এ ছাড়াও অংশগ্রহণ করেন ইসলামি ব্যাংকসমূহের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপকবৃন্দ, জামিয়া ফয়জুর রহমানের ইফতা বিভাগের ছাত্ররা, এবং ময়মনসিংহের বিভিন্ন উচ্চতর ইফতা ও গবেষণা কেন্দ্রের শিক্ষার্থীবৃন্দ।

সমসাময়িক প্রেক্ষাপটে ইসলামি ব্যাংকিং ও অর্থনীতির চাহিদা ও প্রাসঙ্গিকতা তুলে ধরতে এমন কর্মশালার প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বক্তারা ইসলামি ব্যাংকিং ব্যবস্থার শরয়ি দিক, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন।

সীরাতকেন্দ্রের এমন সময়োপযোগী ও প্রাসঙ্গিক আয়োজনের জন্য আয়োজকদের মোবারকবাদ জানানো হয়। উপস্থিত সকলেই এ ধরনের ফিকহি মজলিস পুনরায় আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar