
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা তথ্য অফিস -এর আয়োজনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থিত বক্তারা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক দায়িত্ব এবং ভোটারদের সচেতন ভূমিকা বিষয়ে আলোচনা করেন। এ সময় ভোটারদের নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি-বিধান সম্পর্কে অবহিত করা হয় এবং যে কোনো প্রকার গুজব বা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।
