
শেরপুর প্রতিনিধি :
স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত শহীদ ক্যাডেট একাডেমী ঝগড়ারচর বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ জানুয়ারি শনিবার) শ্রীবর্দী উপজেলার ঝগড়ারচর বাজারে নতুন শাখার শিক্ষা কার্যক্রম চালু করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল আলম শহীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মো: আসাদুজ্জামান আসাদ বিএসসি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি সচিব সেলিম হোসেন, মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও অভিভাবক বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অত্র শাখার পরিচালনা পর্ষদের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মঞ্জুরুল আহসান ও আক্তার হোসেন। শহীদ ক্যাডেট একাডেমীর টাঙ্গাইল প্রধান শাখা থেকে আগত অভিজ্ঞ ও বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদান পরিচালিত হবে। দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে মনোরম পরিবেশে আবাসিকের সুব্যবস্থা রয়েছে।
