Home » শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে বেকারদের কাজ নিশ্চিত করবো : হাফেজ রাশেদুল ইসলাম

শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে বেকারদের কাজ নিশ্চিত করবো : হাফেজ রাশেদুল ইসলাম

 

শেরপুর প্রতিনিধি: আমরা প্রতিটা ইউনিয়নে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবো, বেকারদের কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলবো এবং শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে বেকারদের কাজ নিশ্চিত করবো। সোমবার সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের ধানুপাড়া এলাকায় মহিলাদের নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন, ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলাী মনোনীত শেরপুর-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

তিনি আরো বলেন, চরপক্ষীমারী ইউনিয়নে সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তা, আমরা ক্ষমতায় গেলে শেরপুরে ৬৮৮ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করবো, আপনাদের ক্ষেতের সবজি সরাসরি শেরপুর বা ঢাকায় বিক্রি করতে পারবেন রাস্তা পাকা হওয়ার কারণে। চর এলাকার শাক সবজি দেশের বাহিরে বিক্রি করার জন্য এখানে শাক সবজির সেন্টার করা হবে। আপনারা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে চর এলাকায় উন্নয়ন হবে, বিশেষ করে চরে কৃষি বিপ্লব ঘটবে।

হাফেজ রাশেদুল ইসলাম আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ, সেই বাংলাদেশে মানুষের দাবির আগেই মানুষের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। নারী-পুরুষ, হিন্দু মুসলিম সবার জন্যই আমরা ইনসাফ প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।

উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী সহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar