
শেরপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে শেরপুর -১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ২৫ জানুয়ারি রবিবার শেরপুর সদর উপজেলার কামারেরচর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণসংযোগ করেন ১০ দল সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলাী মনোনীত শেরপুর-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
হাফেজ রাশেদুল ইসলাম ২০০৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ দিয়ে ছাত্ররাজনীতি শুরু করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি ও ২০২২ সালে কেন্দ্রীয় সভাপতি সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে রুকন শপথ নেন।
তিনি শেরপুর ফোরাম ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ত্রাণ ও উন্নয়নমূলক কাজে নিয়োজিত আছেন। মাদক ও ইভটিজিং বিরোধী কার্যক্রম, বৃক্ষরোপণ, রাস্তা সংস্কার, শিক্ষাবৃত্তি, চিকিৎসা সহায়তা ও ক্রীড়া-সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় সক্রিয় ভূমিকা রাখছেন।
রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য মামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হলেও আদর্শ থেকে বিচ্যুত হননি। মাদরাসা শিক্ষার আধুনিকায়ন আন্দোলন, আওয়ামী লগি-বৈঠা তাণ্ডব বিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, শাহবাগ বিরোধী আন্দোলন, ভোটাধিকারের দাবি ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসহ নানা আন্দোলনে নেতৃত্ব দেন। জুলাই গণঅভ্যুত্থানে তিনি ঢাকার অন্যতম সংগঠক হিসেবে নেতৃত্ব দেন, গুম ও নির্যাতনের শিকার হন এবং গণঅভ্যুত্থানের পর মুক্তি পান।
শেরপুর-১ আসনের জন্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ-এর অঙ্গীকার:
সবার জন্য দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সুশাসন ও কার্যকর সংসদীয় প্রতিনিধিত্ব, সবার জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি, সবার জন্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা, সবার জন্য সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা, সবার জন্য উন্নত অবকাঠামো, সংযোগ ও নাগরিক সুবিধার সবুজ শহর, সবার জন্য সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটন, সবার জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়ন,চলো একসাথে গড়ি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ শেরপুর সদর।
