
শেরপুর প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার গাজীরখামার উচ্চবিদ্যালয়ের মাঠে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাভোকেট সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।
এসময় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চান, সদস্য আমিনুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা,ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান উজ্জ্বল, জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা তার বক্তব্যে বলেন, কামারুজ্জামান বেচে থাকলে পিআর পদ্ধতি চাইতেন না, জামায়াত পিআর পদ্ধতি নিয়ে বাড়াবাড়ি করছে।
বিগত নির্বাচনগুলোতে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, এবার ২০২৬ সালের নির্বাচনে ধানের শীষে ভোট দিবে।
তিনি আরো বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আপনারা যেভাবে ধানের শীষের ভোট দিয়েছিলেন আমি বিশ্বাস করি এবার ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারীতেও ধানের শীষে ভোট দিয়েন।
এসময় তিনি আরো বলেন, শেরপুরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেল লাইন নাই, ধানের শীষের প্রার্থীকে যদি আপনারা সংসদে পাঠান তাহলে শেরপুরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেল লাইন হবে। বেকারত্ব দুর হবে, কর্মস্থান সৃষ্টি হবে।
এরআগে পথসভায় খন্ড খন্ড মিছিল নিয়ে পথ সভায় যোগ দেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় পথ সভাটি জনসভায় রুপ নেয়।
পথসভা শেষে গাজীরখামার বাজারে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।
