Home » শেরপুরের ৩টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রস্তুত উপলক্ষে বর্ধিত সভা

শেরপুরের ৩টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রস্তুত উপলক্ষে বর্ধিত সভা

শেরপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর-১, নকলা-নালিতাবাড়ী ২ এবং শ্রীবরদী-ঝিনাইগাতী ৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা প্রস্তুত উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার বিকালে সদর উপজেলার তালুকপাড়ায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির সদস্য মো: ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস.এম আশরাফ।

এসময় তিনি বলেন, জেলা জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল, জনগণের দল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি দল অংশ গ্রহণ করে তাহলে আমাদেরকে দলের জন্য রাজপথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে এবং নির্বাচনের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।

এছাড়াও তিনি আরো বলেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাহমুদুল হক মনিকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মাহমুদুল হক মনি শেরপুর জেলা জাতীয় পার্টির অভিভাবক তাকে ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে মাহমুদুল হক মনির নি:শর্ত মুক্তি চাই।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য মো: আপন, সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো: এনামুল হক, ঝিনাইগাতী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো: ফারুক আহমেদ, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো: শফিক আহমেদ, যুগ্ম আহ্বায়ক পারভেজ আহমেদ প্রমূখ।

এছাড়াও জেলা, উপজেলা জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় শেরপুরের ৩ টি আসনে সম্ভাব্য প্রার্থী হলেন যারা:
শেরপুর সদর-১ আসনে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাহমুদুল হক মনি, সদস্য সচিব এস.এম আশরাফ, সদস্য ফয়েজ উদ্দিন।
শেরপুর -২ (নকলা- নালিতাবাড়ী) আসনে জেলা জাতীয় পার্টির সদস্য এ্যাড আক্কাস আলী, রফিকুল ইসলাম বেলাল।

শেরপুর -৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী)আসনে শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু নাছের বাদল, ঝিনাইগাতী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ফারুক আহমেদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar