Home » শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ লক্ষ টাকা জরিমানা

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ লক্ষ টাকা জরিমানা

 

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শেরপুর সদর উপজেলায় বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং নিলুফা ইয়াছমিন মিতু। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সদর উপজেলার মনকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স এম আর এইচ ব্রিকস-০১ জিগজ্যাগে ২ লক্ষ টাকা, মেসার্স এম আর এইচ জিগজ্যাগ ব্রিকস-০২ এ ২ লক্ষ ৫০ হাজার টাকা ও মেসার্স এম আর এইচ জিগজ্যাগ ব্রিকস-০৩ এ ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ওইসব অবৈধ ৩টি ইটভাটায় মোট আট লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ইটভাটা গুলোতে তৈরিকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা এবং ইটভাটা গুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি।

ভ্রাম্যমাণ আদালতে শেরপুর পুলিশ লাইন্স এর সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar