Home » শেরপুরে “উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে “উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে “উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শেরপুর শহরের নিউ আলিশান এন্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে ‘শেরপুর-১ উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।


এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডা. আনোয়ার হোসাইসন, সূরা সদস্য হাফেজ মাওলানা জাকারিয়া আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরে আলম সিদ্দিক, পৌর শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমীন সহ আরো অনেকে।

মতবিনিময় সভায় শেরপুর-১ আসনের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও টেকসই ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar