
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় শেরপুর পৌর শহরের ডিঘারপাড়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার আয়োজনে যুব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাত এর সঞ্চালনায়
যুব শীর্ষ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারি সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
