Home » শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে সম্পদ ও জীবনের ক্ষতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২২ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেল এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রজনীগন্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শাকিরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারি পরিচালক(ইঞ্জি) জি এম নাহিদ হোসেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, চেম্বার অব কমার্সের প্রতিনিধি তৌহিদুর রহমান পাপ্পু, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা প্রমূখ।

এসময় পরিবহন মালিক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিআরটিএ শেরপুর সার্কেলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫টি পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ’র পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar