Home » শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

শেরপুর প্রতিনিধি :

শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ২১ জন উপকারভোগীর মাঝে মোট ১ লাখ ৬৪ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে সুবিধাবঞ্চিত ২১ জন উপকারভোগীর মাঝে মোট ১ লাখ ৬৪ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ। এ সময় তিনি বলেন, শেরপুরবাসীর পাশে জেলা পরিষদের সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত রয়েছে।

জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *