
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলায় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। (২৯ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৫টায় শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজের পিছিয়ে পড়া, দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী এবং গৃহহীন মানুষের জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনের লক্ষ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৩ শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের মুখে হাসি ফোটানো রাষ্ট্রের দায়িত্ব। আজকের এই অনুদান তাদের জীবনসংগ্রামে কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায়, দুস্থ, অসুস্থ রোগী, প্রতিবন্ধী ব্যক্তি এবং গৃহহীন ২০ জন ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান প্রমুখ।
