
শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা জাকের পার্টির সভাপতি শফিকুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) শেরপুর শহরের নিউমার্কেটস্থ স্থানীয় দৈনিক তথ্যধারা পত্রিকাটির অফিসে ইফতার মাহফিলের আয়োজন করেন জাকের পার্টির সভাপতি শফিকুল ইসলাম।
ইফতার মাহফিলে দৈনিক তথ্যধারা পত্রিকার সম্পাদক মো: জাহাঙ্গীর আলম খান (এটম), জেলা টাইলস এন্ড স্যানেটারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ জাহান ইসলাম পরাগ, তথ্যধারা পত্রিকার স্টাফ রিপোর্টার মো: মুঞ্জরুল হক, আর এ সুমন, ভিওডি বাংলার জেলা প্রতিনিধি মাকসুদুর রহমান রোমান, দৈনিক আলোকিত কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিলন, দৈনিক বিকালবার্তার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার জেলা প্রতিনিধি বেলায়েত হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

