Home » শেরপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শেরপুর পরিবেশ অধিদপ্তর ও শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনের সাথে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা।

এছাড়াও জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, পরিদর্শক সুশীল কুমার দাস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ, সেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য ও বিডি ক্লিনের প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগণ।

উক্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি সংশ্লিষ্ট সকলকে মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ বন্ধে কার্যকর ব্যবস্থাগ্রহণসহ পলিথিন/সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জনের আহবান জানান। মাটি, পানি, বায়ু ও শব্দদূষণ বন্ধসহ পলিথিন/সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জনের বিষয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ এগুলো নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগে সকলের সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন। সংশ্লিষ্ট অংশীজনেরা প্রধান অতিথির সাথে একমত প্রকাশ করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar