Home » শেরপুরে পুলিশ সুপারের সাথে এমপি হাফেজ রাশেদুল ইসলামের মতবিনিময়

শেরপুরে পুলিশ সুপারের সাথে এমপি হাফেজ রাশেদুল ইসলামের মতবিনিময়

শেরপুর প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেহ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।

সভায় শেরপুর জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ এবং চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শহর ও মহাসড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পুলিশ সুপার উপস্থিত সকলকে আশ্বস্ত করেন যে, আসন্ন ঈদে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী সার্বক্ষণিক সজাগ রয়েছে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা; ​শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা; ​ডিআইও-১ মোঃ মিজানুর রহমান; টিআই-১ মোঃ মমিনুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারি সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জেলা টাইলস এন্ড স্যানেটারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ জাহান ইসলাম পরাগ-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *