Home » শেরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

 

শেরপুর প্রতিনিধি:

সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শুক্রবার বিকালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ক্রিসেন্ট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম মাসুদ।

জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, কামরুল হাসান, সদস্য হাসানুর রেজা জিয়া, জেলা শ্রমিকদলের সহ সভাপতি ফয়সাল খান তোতা, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, জেলা স্বেচ্ছাসেবক সাবেক সি: সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী সহ আরো অনেকে।

এসময় জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম শিপন চেয়ারম্যান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান সোহেল, সাবেক সদস্য ফসিউল আলম সুজন ও মোকাররম হোসেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার, জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক আব্দুল খালেক, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বাদশা তালুকদার, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar