
শেরপুর প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে।
২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় সদর উপজেলার বাজিতখিলা বাজারে সাধারণ ব্যবসায়ী ও সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর -১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
এসময় জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চান, এ এসএম রফিকুল আলম শিপন, সদস্য আমিনুল ইসলাম সহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাজিতখিলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বাজিতখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

বাজিতখিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান লেবু মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চান সহ আরো অনেকে।
