Home » শেরপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন শফিকুল ইসলাম মাসুদ

শেরপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন শফিকুল ইসলাম মাসুদ

 

শেরপুর প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে শেরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার বিকালে সদর উপজেলার বাজিতখিলা বাজার ও কালিতলা বাজারে সাধারণ ব্যবসায়ী, পথচারী ও সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।

এসময় জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও তাঁতীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar