Home » শেরপুরে ভাড়া বাসা থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

শেরপুরে ভাড়া বাসা থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামে পুলিশের এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শেরপুর সদর থানায় এএসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৯জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিনুল ইসলাম জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ডিউটি শেষ করে শাহিনুল ইসলাম বাসায় ফেরেন। পরে তাঁর স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। দুপুরের পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলে রাতে পরিবারের সদস্যরা বাসায় এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁকে বাসার ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar