Home » শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে হাডুডু খেলা অনুষ্ঠিত

শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে হাডুডু খেলা অনুষ্ঠিত

 

শেরপুর প্রতিনিধি:
শেরপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় যুবসমাজের উদ্যোগে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।

হাডুডু খেলাটি পরিচালনা করেন ছাত্তারকান্দি ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, রেফারির দায়িত্ব পালন করে শাহজাহান আলী।

হাডুডু খেলা দেখতে ছুটে আসে নারী পুরুষ, শিশু বৃদ্ধা সহ সব বয়সী লোকজন । খেলায় নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

খেলা শেষে বিজয়ী এবং পরাজিত উভয়দলের হাতে পুরুষ্কার তুলে দেন আয়োজকরা।

ছাত্তারকান্দি ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও শেরপুর সদর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান লিটন, সমাজসেবক মনিরুজ্জামান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমির ভুট্টা সহ আরো অনেকে।

খেলার আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী জনপ্রিয় হা-ডু-ডু খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতেই প্রতি বছর মহান বিজয় দিবসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

হাডুডু খেলার ঐতিহ্য ফিরে পেতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে থেকে দূরে রাখতে এমন আয়োজনের বিকল্প নেই। সামনে আরও বড় পরিসরে এ খেলার আয়োজন করা হবে জানান তারা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar