Home » শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাইবার ফোর্সের শ্রদ্ধা নিবেদন

শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাইবার ফোর্সের শ্রদ্ধা নিবেদন

শেরপুর প্রতিনিধি:
শেরপুর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স, শেরপুর জেলা শাখা। বৃহস্পতিবার সকালে শেরপুর শহরের মাধবপুর এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

​সংগঠনের জেলা শাখার আহ্বায়ক আজিজুর রহমান ও সদস্য সচিব হাসিবুল ইসলাম-এর নেতৃত্বে নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তাদের বীরত্বের কথা স্মরণ করেন।

​এ সময় জেলা সাইবার ফোর্সের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *