Home » শেরপুরে মৃগী নদীতে পোনামাছ অবমুক্তকরণ

শেরপুরে মৃগী নদীতে পোনামাছ অবমুক্তকরণ

শেরপুর প্রতিনিধি:

২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় শেরপুর সদর উপজেলার ১০টি প্রাতিষ্ঠানিক ও ৩টি উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে মৃগী নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল হক, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *