Home » শেরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক আলোচনা সভা

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক আলোচনা সভা

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে শারদীয় দুর্গাপূজা ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহরের শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট শেরপুর জেলা শাখার সভাপতি শ্রী সুজিত দাস সুমন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী সজিব চন্দ শিপলু-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

​সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *