
শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাসরিন আক্তার শেরপুর জেলায় তাঁর নির্ধারিত সফর সূচি অনুযায়ী শেরপুর সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
শেরপুর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ
দল বিচারপতিকে “গার্ড অব অনার” প্রদান করে।
এ সময় শেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগণ উপস্থিত ছিলেন।

