Home » শেরপুরে ৫৬ জন সার ডিলারদের মাঝে নিবন্ধন পত্র প্রদান

শেরপুরে ৫৬ জন সার ডিলারদের মাঝে নিবন্ধন পত্র প্রদান

শেরপুর প্রতিনিধি

​শেরপুর জেলার ৫৬ জন সার ডিলারের মাঝে নিবন্ধন পত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ী) সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) বনানী দেব নাথ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর।

​সভায় সারের সুষ্ঠু সরবরাহ, সঠিক মজুত সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ডিলারদের বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়েও মতবিনিময় হয়। এ সময় কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা এবং সরকারি নীতিমালা মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *