Home » শেরপুর শহরে ৩১ দফার লিফলেট বিতরণ করেন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা

শেরপুর শহরে ৩১ দফার লিফলেট বিতরণ করেন ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা

 

শেরপুর প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ বিতরণ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে শেরপুর শহরের ডিসি গেইট, কলেজ মোড়, নয়আনী বাজারে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান পিপি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান উজ্জ্বল, জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar