Home » শেরপুর সদর হাসপাতাল পরিদর্শন করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর সদর হাসপাতাল পরিদর্শন করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসার মান ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন শেরপুর -১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে যান তিনি।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালে ভর্তি রোগীদের সাথে সরাসরি কথা বলেন এমপি রাশেদুল ইসলাম এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি।

​পরে হাসপাতালের কনফারেন্স রুমে দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় এমপি বলেন, সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত স্বাস্থ্যসেবা পায় সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *