
শেরপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিনে শেরপুর সদর–১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন শেরপুর সদর -১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম।
এসময়, বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সিনিয়র সহ- সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার, অফিস সম্পাদক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, সহ- প্রচার সম্পাদক হাফেজ মাওলানা রিদওয়ানুল বারী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
