Home » শেরপুর-৩ আসনে বিএনপির ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

শেরপুর-৩ আসনে বিএনপির ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুর-৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাদিরের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি পার্থী মাহমুদুল হক রুবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা।

এসময় ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক আল মামুন এলএলবি সহ স্থানীয় ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *