Home » শ্রীবরদীতে অপারেশন ডেবিল হান্ট ফেজ টু অভিযানে শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

শ্রীবরদীতে অপারেশন ডেবিল হান্ট ফেজ টু অভিযানে শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের নিজ বাড়ি থেকে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসেন আলী

(৫০) কে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ।
১৭ ই ডিসেম্বর বুধবার সকালে শ্রীবরদী থানার ওসি নুরুল আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিক দল তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গিলাগাছা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই)
হাবিবুল্লাহ খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বুধবার দুপুরে বলেন ধৃত হাসেন আলী গত ২১ নভেম্বর ২০২৫ তারিখ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে শ্রীবরদী উপজেলায় মশাল মিছিলে অংশগ্রহণ করেন এবং রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। শ্রীবরদী থানার মামলা নং–১৬, তারিখ ২২/১১/২০২৫ ধারা সন্ত্রাস বিরুদ্ধে আইন ২০০৯(সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২/১৩দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীবরদী থানার ওসি নুরুল আলম বলেন, ধৃত হাসেন আলীকে বুধবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar