
রানা, শ্রীবরদী :
শেরপুরের শ্রীবরদী উপজেলার টাঙ্গারপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০১ পিচ মরন নেশা ইয়াবা ট্যাবলেট সহ আমজাদ হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
৪ই মার্চ বুধবার দুপুরে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী সদর ইউনিয়নের টাঙ্গার পাড়া গ্রামের জৈনক আমজাদ হোসেনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে আমজাদকে আটক করে পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে বসত বাড়ি থেকে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দীর্ঘদিন থেকে স্থানীয় ধামাহাটা বাজারে মনোহারী ও বাস টিকিট কাউন্টার ব্যবসার অন্তরালে সে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় ডিএনসি শেরপুরের উপ-পরিদর্শক (এসআই ) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ধৃত আমজাদ হোসেনের বিরুদ্ধে মাদক আইনে বুধবার বিকেলে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
ডিএনসি শেরপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আমজাদকে থানায় হস্তান্তর করা হয়েছে।

