Home » শ্রীবরদীতে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রানা, শ্রীবরদী :

শেরপুরের শ্রীবরদীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বৃন্দরা।
মতবিনিময় সভায় বক্তারা শিক্ষক-শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সময় মেনে চলা।নিয়মিত অ্যাসেম্বলি ক্লাস ও স্কুল/মাদ্রাসার ইউনিফর্ম নিশ্চিত করন, পরিদর্শন ও মনিটরিং জোরদার করন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির জন্য নানামুখী উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন, শিক্ষকদের শ্রেণি কক্ষে মোবাইল নিষেধাজ্ঞা, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল আনা সম্পূর্ণ নিষেধ করুন।

ডেংগু প্রতিরোধে প্রতিষ্ঠান প্রাঙ্গণ প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে পরিস্কার-পরিচ্ছন্ন করা। শ্রেনি কক্ষ ও ওয়াশরুম পরিস্কার পরিচ্ছন্ন রাখা। বাল্যবিবাহ ও মাদকের প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। ঝড়ে পড়ার হার কমানো। নিয়মিত ক্লাস টেস্ট গ্রহণ ।
সরকার ঘোষিত সকল কর্মসূচীর সফল বাস্তবায়ন।
টেস্ট পরীক্ষায় নিয়মিত,অনিয়মিত সবার অংশ গ্রহন নিশ্চিত করন।
প্রত্যেক স্কুল-মাদ্রাসায় শ্রেনী ভিত্তিক ১০০ নম্বরের ক্লাস টেস্ট অনুষ্ঠানের আয়োজ। স্কুল-মাদ্রাসায় ডিবেট ক্লাব, ফুলবল ক্লাব, সাইন্স ক্লাবের উদ্যোগ গ্রহণ করা।
বিষয় ভিত্তিক শিক্ষকদের প্রত্যেক শিক্ষার্থীদের কৃতিত্ব অর্জনে প্রানান্ত চেষ্টা অব্যাহত রাখা ও ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষকদের র‍্যালীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *