Home » শ্রীবরদীর গড়জরিপা ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

শ্রীবরদীর গড়জরিপা ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

 

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীর উপজেলার গড়জরিপা ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শনিবার বিকালে শ্রবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে মহিলা দলের উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলাদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

এছাড়াও বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর সহধর্মিনী ফরিদা হক দিপা, তার মেয়ে রুবাইদা হক রিমিঝিম, উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ মহিলা দলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar