
শ্রীবরদী প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন মিয়া( ৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ধৃত রিপন মিয়া উপজেলার বড় পোড়াগড় গ্রামের আকরাম হোসেন বাবুলের ছেলে ও স্থানীয় পোড়াগড়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক ও নৈশ্য প্রহরী।
রবিবার গভীর রাতে শ্রীবরদী থানার ওসি
নুরুল আলমের নির্দেশনায় এস আই মোরশেদ আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সবুজের বড় ভাই সাদ্দাম হোসেনের দায়ের কৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো নুরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সোমবার দুপুরে বলেন ধৃত রিপন মিয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তাতিহাটি ইউনিয়নের সভাপতি।
সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে শেরপুর কারাগারে পাঠানো হয়েছে।
