
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী সীমান্তের দাশিকোনা নামক পাহাড়ি এলাকা থেকে ৪৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সহ এক আদিবাসী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কর্ণজোড়া বিজিবি।
২১ শে মে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে দার্শিকোণা নামক স্থান হতে ভারতীয় মদ ৪৫ বোতল সহ বাবেলাকোনা গ্রামের এটিন্দ্রের পুত্র ও সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু রায়হান বাবুলের স্ত্রীর বোনের ছেলে লিপু ম্রং (২৪) কে আটক করে। বিজিবির উপস্থিতিতে তার সহযোগী চান্দাপাড়া গ্রামের বিহারী মিয়ার ছেলে কালু মিয়া (২৭)পালিয়ে যায়। উদ্ধার করা হয় ৪৫ বোতল ভারতীয় মদ।
কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান মদ আটকের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বলেন উদ্ধারকৃত ৪৫ বোতল ভারতীয় মদের সিজার মূল্য ৬৭ হাজার ৫০০ শত টাকা। একজন আটক হলেও অপর সহযোগী কালু মিয়া রাতের আঁধারে পালিয়ে যায়।
এ ঘটনায় শ্রীবরদী থানায় আইনগত ব্যবস্থা শেষে ধৃত কে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
