Home » শ্রীবরদী সীমান্ত থেকে বিজিবির অভিযানে ২২১ বোতল ভারতীয় মদ উদ্ধার

শ্রীবরদী সীমান্ত থেকে বিজিবির অভিযানে ২২১ বোতল ভারতীয় মদ উদ্ধার

 

রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকার বগুলা কান্দি গ্রাম থেকে বুধবার সকালে ২২১ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদের বোতল উদ্ধার করেছে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি অভিযানিক দল।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণজোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে হাবিলদার আবুল কাশেম ও নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল সিংগাবরুনা ইউনিয়নের বগুলা কান্দি গ্রামে
চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে
বিজিবির উপস্থিতি টের পেয়ে কাটুন ভর্তি মদের বোতল রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী দলের সদস্যরা। আটক করা হয় ২২১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্যান্ডের মদের বোতল।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৩৯ ময়মনসিংহের কর্ণজোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ মাদক আটকের সত্যতা নিশ্চিত করে বুধবার সকালে বলেন, উদ্ধারকৃত ২২১ বোতল ভারতীয় মদের সিজার মূল্য ৩ লক্ষ ৩১ হাজার ৫শত টাকা। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।
টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে
সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar