Home » সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঝিনাইগাতীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঝিনাইগাতীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আয়োজনে সারিকালিনগর চৌরাস্তা প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা শাখা যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এবং বিশিষ্ট ধান ব্যবসায়ী মোহাম্মদ দুলালের সভাপতিত্বে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অনলাইন ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দোয়া মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। তিনি তাঁর বক্তব্যে মরহুম বেগম খালেদা জিয়ার দেশ ও গণতন্ত্রে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক শামীম মোস্তফা, শেরপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জোন এবং উপজেলা ওলামা দলের আহ্বায়ক আবুল হোসেন সরকার। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন, ঝিনাইগাতী উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar