
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি মাজারে রান্না করা খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহমাদ উদ্দিন (৫৫) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহমাদ উদ্দিন নয়ন সুখ গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে নয়ন সুখ গ্রামসংলগ্ন গাইবান্ধা সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের মুর্শিদের বাজার এলাকায় একটি মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় পার্শ্ববর্তী বারোবলদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেনু মিয়ার (২৫) সঙ্গে আহমাদ উদ্দিনের বাকবিতন্ডা হয়। এরই জের ধরে বুধবার সকালে আবারও রেনু মিয়ার সঙ্গে আহমাদ উদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেনু মিয়া সজোরে ধাক্কা দিলে আহমাদ উদ্দিন মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা
